কপ-৩১-এ বাংলাদেশের জ্বালানি খাতের লিঙ্গবৈষম্য তুলে ধরবেন মিনহাজ

প্রেস রিলিজ
০১ নভেম্বর ২০২৬, ১৬:২৩ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৬:২৩

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের জ্বালানি খাতের লিঙ্গবৈষম্য তুলে ধরবেন তরুণ জলবায়ু কর্মী এস এম মিনহাজুর রহমান। আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় সম্মেলনে জাতিসংঘের অবজার্ভার হিসেবে অংশ নেবেন তিনি। এ ছাড়া সম্মেলন ঘিরে আয়োজিত বিভিন্ন সাইড ইভেন্টেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

সম্প্রতি ওয়াটার কিপার্স বাংলাদেশ ও ব্রাইটারস ফাউন্ডেশনের এনার্জি মিডিয়া ফেলোশিপ ২০২৬ পেয়েছেন মিনহাজ। ফেলোশিপের আওতায় পরিচ্ছন্ন জ্বালানির ন্যায্য রূপান্তর নিয়ে গবেষণা করছেন তিনি। বিশেষ করে একই পরিবারের নারী ও পুরুষের মধ্যে জ্বালানি সুবিধার বৈষম্য, রান্নায় দূষণকারী জ্বালানির ওপর নারীদের নির্ভরশীলতা এবং এ ক্ষেত্রে নীতিগত সীমাবদ্ধতা নিয়ে কাজ করছেন।

মিনহাজের মতে, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হলেও পরিবারের নারী ও পুরুষের মধ্যে পরিচ্ছন্ন জ্বালানির সুবিধা কতটা সমানভাবে পৌঁছাচ্ছে, তা গুরুত্ব পাচ্ছে না। রান্নায় কাঠ, কয়লা ও গোবরের ঘুঁটির মতো দূষণকারী জ্বালানির ব্যবহার নারীদের স্বাস্থ্য ও শ্রমের ওপর প্রভাব ফেলছে। এই বৈষম্যের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চান তিনি।

কপ-৩১-এর আগে তুরস্কের আকদেনিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ২১তম কনফারেন্স অব ইয়ুথেও বক্তব্য দেবেন মিনহাজ। ইয়োঙ্গো, কপ প্রেসিডেন্সি ও তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আমন্ত্রণে এতে অংশ নেবেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ দ্য মিডিয়া স্ট্রিম লিমিটেডের হেড অব কমিউনিকেশন এবং গ্লোবাল পিস চেইনের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। জলবায়ু ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণেও কাজ করেছেন তিনি। ঐতিহ্য সংরক্ষণে অবদানের জন্য ভারতের গুজরাটের গভর্নরের কাছ থেকে ‘সেভ ইওর হেরিটেজ অ্যাওয়ার্ড’ এবং শিশুশ্রম নিয়ে প্রতিবেদনের জন্য ইউনিসেফের পুরস্কার পেয়েছেন।

/ইউএস/
সম্পর্কিত
পূর্বাচলের ভিডিওতে পুলিশ-মিডিয়ায় নৈতিকতার অভাবের প্রতিচ্ছবি 
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
সর্বশেষ খবর
পাসের হার কম কলেজগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ
পাসের হার কম কলেজগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
রাজনৈতিক দল ’ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান
রাজনৈতিক দল ’ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে’ পরিণত হচ্ছে: ড. ইফতেখারুজ্জামান
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি