কভারিংসে এক্স সিরামিক্স গ্রুপের সাফল্য

উত্তর আমেরিকার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী কভারিংস-২০২৬ এ অংশগ্রহণ করেছে দেশের এক্স সিরামিক্স গ্রুপ। এর মাধ্যমে বাংলাদেশের সিরামিক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে। বুধবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈশ্বিক আয়োজনটিতে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো অংশ নিচ্ছে; যেখানে সর্বাধুনিক টাইল, স্টোন ও স্যানিটারি প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

টাইলস উদ্ভাবনের পাশাপাশি, এক্স সিরামিক্স তাদের আধুনিক স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড এক্স বাথওয়্যারও এই প্রদর্শনীতে উপস্থাপন করছে। ব্র্যান্ডটি বর্তমানে ইটালিয়ান ডিজাইন এবং ইটালিয়ান প্রিসিশন সিরিজ নিয়ে এসেছে, যেখানে ইউরোপীয় নান্দনিকতা এবং সূক্ষ্ম প্রকৌশল দক্ষতার সমন্বয় ঘটেছে। রোবোটিক হাই প্রেশার কাস্টিং মেশিন এবং উন্নত রোবোটিক স্প্রে মেশিন প্রযুক্তির মাধ্যমে তৈরি এই পণ্যগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী নিখুঁত ফিনিশিং, উচ্চমানের গুণগত মান এবং নির্ভুলতা নিশ্চিত করে।

প্রদর্শনীতে প্রতিষ্ঠানের উপস্থিতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এক্স সিরামিক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান।

এই অংশগ্রহণ প্রসঙ্গে মাহীন মাজহার বলেন, এটি শুধু এক্স সিরামিক্স গ্রুপের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গর্বের একটি মুহূর্ত। কভারিংসে অংশগ্রহণ উদ্ভাবন, গুণমান এবং বৈশ্বিক মানদণ্ডে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি উৎপাদন শিল্পকে প্রতিনিধিত্ব করার আমাদের ভিশনকে আরও শক্তিশালী করে।