আইইবি অ্যাক্রিডিটেশন পেলো ইউল্যাবের সিএসই বিভাগ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) অ্যাক্রিডিটেশন অর্জন করেছে। আইইবির বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) এ স্বীকৃতি দিয়েছে। এর ফলে ইউল্যাবের সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসেবে স্বীকৃতি পাবেন।

আইইবি-বিএইটিইর বোর্ড ইউল্যাব সিএসই বিভাগের অ্যাক্রিডিটেশন অফিসিয়ালি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তূজা উল্লেখ করেছেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের মানসম্মত ও উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এবং এ স্বীকৃতি ইউল্যাবের একাডেমিক মান আরও শক্তিশালী করবে। এই স্বীকৃতি শিক্ষার্থী ও শিক্ষক উভয়ের জন্য নতুন প্রেরণা ও উদ্ভাবনার পথ উন্মোচন করবে।