নগদে কেনাকাটা করে হেলিকপ্টার ভ্রমণ ইমন-আফজালের

রমজান উপলক্ষে নগদের বিশেষ ‘হেলিকপ্টার ভ্রমণ’পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। ওই ক্যাম্পেইন চলাকালে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে সম্প্রতি তারা এই পুরস্কার জিতেছেন।

হেলিকপ্টার ভ্রমণ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী ঢাকার মোহাম্মদপুরের কাজী ইমন পেশায় একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী। এই উপহারটি বিজয়ীদের জন্য কাপল বা জুটি হিসেবে ভ্রমণের সুযোগ রাখা হয়েছিল। সে কারণে তিনি তার স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করেন।

প্রথমবারের মতো হেলিকপ্টারে ভ্রমণ করেন ইমনের স্ত্রী সাদিয়া। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, নিজেকে পাখির মতো লেগেছে। আমি খুবই আনন্দিত।

কাজী ইমন বলেন, বিমানে যাতায়াত করেছি, তবে হেলিকপ্টারে কখনও ওঠা হয়নি। এবার যখন সুযোগ হলো, স্ত্রীসহ একটি দারুণ অভিজ্ঞতা পেলাম নগদের সৌজন্যে।

হেলিকপ্টার ভ্রমণের অপর বিজয়ী হলেন ঢাকার মিরপুরের আফজাল হোসেন। তিনি স্থানীয় একটি সুপারশপে চাকরি করেন। তিনি তার সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন।

ভ্রমণ শেষে আফজাল বলেন, আসলে এই অভিজ্ঞতাটা বলে বুঝাতে পারছি না। এমন উপহার জিতবো, এটা চিন্তাও করিনি কখনও।

মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২ হাজার টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পেরেছেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন মার্চেন্টগুলোয় কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে পুরস্কার বিজয়ী হয়েছেন তারা।

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, এই ক্যাম্পেইনে আমরা গ্রাহকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের মধ্যে অন্যরকম ভালোলাগাও আমরা দেখেছি।