নগদের মাধ্যমে দাঁড়াতে পারেন বন্যার্তদের পাশে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুলাই ২০২৬, ১৮:২৯ আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৮:২৯

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের মাধ্যমে প্রায় ২০০টি দাতব্য সংস্থায় দান করে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন সামর্থ্যবান ব্যক্তিরা। এই লেনদেনের ওপর সব ধরনের সার্ভিস চার্জ বা মাশুল মওকুফ করেছে নগদ। এর ফলে অনুদানের শতভাগ টাকাই নির্ধারিত দাতব্য সংস্থায় পৌঁছাবে। দাতা ব্যক্তিরা নগদ অ্যাপ ব্যবহার করে অথবা *১৬৭# ডায়াল করে সহজেই এই অনুদান দিতে পারবেন। বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নগদ অ্যাপের মাধ্যমে অনুদান দিতে গ্রাহককে অ্যাপে ঢুকে ‘ডোনেশন’ আইকনটি ট্যাপ করতে হবে। এরপর পছন্দের পার্টনার বা সহযোগী সংস্থা ও অনুদানের পরিমাণ উল্লেখ করে পিন নম্বর দিয়ে লেনদেনটি সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে গ্রাহকরা ইউএসএসডি কোড *১৬৭# ডায়াল করেও দান করতে পারবেন। এ ক্ষেত্রে ডায়াল করার পর অনুদান অপশনে গিয়ে পছন্দের দাতব্য সংস্থা ও অনুদানের পরিমাণ লিখে পিন নম্বরের মাধ্যমে লেনদেনটি নিশ্চিত করতে হবে।

নগদের প্রধান সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে– আস-সুন্নাহ ফাউন্ডেশন, বিদ্যানন্দ ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আল-মার্কাজুল ইসলামী, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), জাগো ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, কেকে ফাউন্ডেশন, তাসাউফ ফাউন্ডেশন, মিশন সেভ বিডি, শক্তি ফাউন্ডেশন এবং ফ্রেন্ডশিপ এনজিও।

এই উদ্যোগ সম্পর্কে নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রয়োজনের সময় নগদের গ্রাহকেরা যাতে সহজেই আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে, সে জন্য দেশের শীর্ষস্থানীয় সব দাতব্য সংস্থা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে। দান করার ক্ষেত্রে গ্রাহকের লেনদেনের ওপর কোনও রকম ফি বা চার্জও রাখা হয়নি। মানবতার ডাকে সাড়া দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সর্বতভাবে সহযোগিতা করার মাধ্যমে প্রতিষ্ঠান হিসেবে নগদ তার দায়িত্ব পালন করছে।

সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির লাখ লাখ মানুষ পানিবন্দি এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগদ দেশের সব নাগরিককে এগিয়ে আসার এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে জীবনরক্ষাকারী খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

/আরকে/
সম্পর্কিত
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদের প্রধান কার্যালয়ে ‘নগদ-প্রথমা বইবন্ধন’
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ