মেঘনা ব্যাংক পিএলসির উদ্যোগে যশোরে দিনব্যাপী ‘এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং মাস্টারক্লাস: এনহ্যান্সিং ক্যাপাসিটি অন পিপিজি বেসড লেন্ডিং (ব্যাচ-৩)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে শনিবার আয়োজিত এ প্রশিক্ষণে ব্যাংকের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশ নেন। মেঘনা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এসএমই ও কৃষি খাতে পিপিজি-ভিত্তিক ঋণ কার্যক্রমে কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের এসএমই ও কৃষি ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং মানবসম্পদ বিভাগের প্রধান রাশেদুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।