‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রেস রিলিজ
২৭ অক্টোবর ২০২৬, ১৭:৪১ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৪১

‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানকে সামনে রেখে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শান্তা পিনাকেলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করার স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন উদ্দীপনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা অর্জনে আমাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই প্রিমিয়ার ব্যাংককে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, উপকূল অতিক্রম করতে পারে বুধবার
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, উপকূল অতিক্রম করতে পারে বুধবার
দুবাইয়ে পর্যটকদের জন্য নতুন চমক, তৈরি হচ্ছে সোনার রাস্তা!
দুবাইয়ে পর্যটকদের জন্য নতুন চমক, তৈরি হচ্ছে সোনার রাস্তা!
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
কোচের সঙ্গে দ্বন্দ্বে নতুন মোড়, পর্তুগাল দলে ফেরার পথে রোনালদো
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ,  কারাগারে আসামি
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে