নারীদের সংগ্রাম, সাফল্য, আত্মবিশ্বাস ও জীবনের নানা অভিজ্ঞতার গল্প তুলে ধরতে শুরু হচ্ছে বিশেষ পডকাস্ট সিরিজ ‘ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’। মেরিল সিরাম সোপ বারের আয়োজনে এ সিরিজে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এশা রুশদি।
‘ডেয়ার স্কিন উইথ এশা রুশদি’ শীর্ষক এ পডকাস্টে অতিথিরা তাদের জীবনের নানা অজানা গল্প, ক্যারিয়ারের শুরুতে চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো এবং সামাজিক বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরবেন। পাশাপাশি নিজের পরিচয় তৈরি, সমালোচনা মোকাবিলা, সিদ্ধান্তের প্রতি আস্থা রাখা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন করে নিজেকে আবিষ্কারের বিষয়েও আলোচনা করবেন তারা।
পডকাস্টের আলোচনায় থাকবে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও। ত্বক নিয়ে প্রচলিত ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা, নিজের স্বকীয়তাকে গ্রহণ করা এবং দৈনন্দিন জীবনে নিজের যত্ন নেওয়ার গুরুত্ব নিয়ে কথা বলবেন অতিথিরা।
আয়োজকদের ভাষ্য, সিরাম-অনুপ্রাণিত ফর্মুলায় তৈরি মেরিল সিরাম সোপ বার প্রতিদিনের গোসলের রুটিনে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া যোগ করবে। নিজের যত্ন নেওয়ার অভ্যাসকে আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের ভাবনা।
পডকাস্ট সিরিজটি নারীদের নিজেদের গল্প, সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি মঞ্চ হিসেবে আয়োজন করা হয়েছে। এতে সাফল্যের পাশাপাশি সেই অর্জনের পেছনের পরিশ্রম, বাধা ও না-বলা গল্পগুলোও উঠে আসবে।
সিরিজটির স্লোগান ‘ডেয়ার টু বি ইউ’।