ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১৭:১১ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১৭:১১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হয়েছে ওয়ালটন। ল্যাবএইডের সঙ্গে যৌথভাবে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।

শনিবার (৭ নভেম্বর) টুর্নামেন্ট উপলক্ষে ডিআরইউ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস) রবিউল ইসলাম মিল্টন এবং ল্যাবএইড ক্যানাসর হাসপাতালের চিফ বিজনেস অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট) মাসুদ আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের টুর্নামেন্টে মোট ৪৮টি গণমাধ্যমের দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২৩টি দৈনিক পত্রিকা, ১৭টি টেলিভিশন ও ৮টি অনলাইন সংবাদমাধ্যমের দল রয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর জন্য জার্সি ও পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রতিটি ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোকে ম্যাচ ফি দেওয়া হবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও তিন হাজার টাকা সম্মানী দেওয়া হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার থাকবে।

ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন বলেন, দেশের খেলাধুলার বিকাশে ওয়ালটন দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে আসছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ঘরোয়া আয়োজন— খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা পাশে থাকার চেষ্টা করছি। একইভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন ক্রীড়া ও অন্যান্য আয়োজনের সঙ্গেও ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। সাংবাদিকদের ব্যস্ত পেশাজীবনে এ ধরনের আয়োজন সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায়। সেই ভাবনা থেকেই এবারও ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
এক দিনেই ২১৩ রান, সাকিবের রেকর্ডও ভাঙলেন হৃদয়
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
রাজধানীতে আজ যেসব সড়কে এড়িয়ে চলবেন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?