সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন রিজুভা ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ডা. তাওহিদা রহমান ইরিন ও চেয়ারম্যান বি এ সাদিক। গত ৯ নভেম্বর তারা হাসপাতালটি পরিদর্শন করেন।

কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের দিকনির্দেশনায় পরিদর্শনকালে তারা হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা এবং কিডনি রোগীদের জন্য পরিচালিত জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে অবগত হন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ এবং পরিচালক (ওয়েলফেয়ার অ্যান্ড সার্ভিস) ফারিয়া নাসরিন।

পরিদর্শনকালে রিজুভা ওয়েলনেসের প্রতিনিধিরা হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করেন। তারা কিডনি রোগীদের জন্য সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

হাসপাতালটিতে নেফ্রোলজি ও মেডিসিন, ডায়ালাইসিস, ইউরোলজি, শিশুস্বাস্থ্য এবং বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেবা দেওয়া হয়।

ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।