ইউল্যাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ২৩:০৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:০৯

ইউল্যাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যরা। এরপর স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য, অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় একটি প্যানেল আলোচনা। আলোচনাটি পরিচালনা করেন ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক এবং সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক অবন্তী
হারুন। প্যানেল আলোচনায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বাংলাদেশের ইতিহাস ও জাতীয় জীবনে এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম কিবরিয়া । তিনি তার বক্তব্যে ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাবলি সম্পর্কে জানা, সেগুলো অনুধাবন করার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজ (সিএলএস)-এর প্রভাষক সিরাজুম মুনিরা জ্যোতি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

/আইএএম/
সম্পর্কিত
প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম অনুষ্ঠিত, অগ্রগতি ও নতুন বিনিয়োগে সন্তুষ্টি প্রকাশ
সর্বশেষ খবর
সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন
সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
সৌদি আরবের পক্ষে ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের
ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, নতুন শঙ্কা জামায়াতের
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’