শীত উপলক্ষে নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে এনেছে ওয়ালটন। নতুন পণ্যগুলোতে সর্বাধুনিক প্রযুক্তি ও বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন মডেলের এসব হোম অ্যাপ্লায়েন্স উন্মোচন করেন মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।
নতুন গিজারগুলোর মধ্যে রয়েছে আইওটি প্রযুক্তিনির্ভর ওয়াইফাই সংযোগ, স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডে নিয়ন্ত্রণের সুবিধাসহ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেল। এ ছাড়া ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন ও দুই স্তরের নিরাপত্তাব্যবস্থাসহ ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স এবং উচ্চ তাপমাত্রা ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি ট্রিপল লেয়ার, ডাবল লেয়ার, গ্লাস, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক সিরিজের কয়েকটি নতুন মডেলের ইলেকট্রিক কেটলি এনেছে ওয়ালটন।
শীতের সময় ঘর গরম রাখার জন্য কম্বো মডেলের রুম হিটারও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এতে রুম হিটারের পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।