এবিজি ইউনিভার্সিটি কাপে চ্যাম্পিয়ন ইউল্যাব ক্রিকেট দলকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্রিকেট দল। বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন ও সম্মাননা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ক্রিকেট দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। তিনি বলেন, ইউল্যাব ক্রিকেট দলের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব ও আনন্দের। খেলোয়াড়দের দলীয় প্রচেষ্টা, নিষ্ঠা ও অধ্যবসায়ই এই সাফল্য এনে দিয়েছে।

ক্রিকেট দলের উদ্দেশে ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বলেন, এই চ্যাম্পিয়নশিপ ইউল্যাবের শিক্ষার্থীদের প্রতিভা, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) বলেন, ইউল্যাব ক্রিকেট দলের এই বিজয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

শুভেচ্ছা বক্তব্য পর্ব শেষে ইউল্যাবের পক্ষ থেকে বিজয়ী ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানান।

 

/আরকে/
সম্পর্কিত
কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে ইউল্যাব
ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
সর্বশেষ খবর
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
গৌরব-ঐতিহ্যে ১৮৬ বছরে ঢাকা কলেজ, আনন্দ র‌্যালি
গৌরব-ঐতিহ্যে ১৮৬ বছরে ঢাকা কলেজ, আনন্দ র‌্যালি
পুলিশ উপস্থিতির মধ্যেই পেট্রোল বোমা নিক্ষেপ, পালিয়েও গেলো সামনে দিয়ে
পুলিশ উপস্থিতির মধ্যেই পেট্রোল বোমা নিক্ষেপ, পালিয়েও গেলো সামনে দিয়ে
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক