বৃষ্টিতে পরিত্যক্ত তৃতীয় ওয়ানডে

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওয়ানডে। এরফলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানেই এগিয়ে রইলো ইংল্যান্ড।
তবে তৃতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করার সুযোগ পায় লঙ্কানরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৮ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ইংল্যান্ড ৪ ওভারে এক উইকেট হারিয়ে তোলে ১৬ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ফলে ম্যাচটি হয় পরিত্যক্ত।
উল্লেখ্য, এরআগে দুই দলের প্রথম ওয়ানডেটি টাই হয়েছিল।

/এফআইআর/