১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২৬, ১৭:২৬আপডেট : ০২ জুন ২০২৬, ১৭:২৬

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। মঙ্গলবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে পারভেজ হোসেন ইমনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৪০ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনার প্রয়োজন ছিল রূপগঞ্জের। এর আগে তাওহীদ হৃদয়ের পঞ্চম লিস্ট ‘এ’ সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৯ রান তোলে মোহামেডান।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন সোহান। বিশেষ করে জাতীয় দলের পেসার নাহিদ রানাকে লক্ষ্য বানিয়ে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড ও পাকিস্তানের ব্যাটারদের ভুগিয়েছেন নাহিদ। কিন্তু এদিন তাকে রীতিমতো চাপে ফেলে দেন রূপগঞ্জ ওপেনার।

নাহিদের প্রথম ওভারে এক্সট্রা কাভারের ওপর দিয়ে চার মেরে শুরু করেন সোহান। পরের ওভারে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। ওই ওভারে তিন ছক্কা ও দুই চারে ২৬ রান তুলে নেন তিনি। 

ওভার শেষে মাত্র ১৩ বলেই ৪৬ রানে পৌঁছে যান সোহান। তখনই দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙার সম্ভাবনা জেগেছিল। যদিও নতুন রেকর্ড গড়া হয়নি, তবে অষ্টম ওভারে তাইজুল ইসলামের বলে বাইরের কানায় লেগে বল সীমানা পেরোতেই ১৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। 

শেষ পর্যন্ত ১১তম ওভারে তাইবুর রহমানের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে ২৭ বলে ৫৯ রান করেছেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার। 

দেশের ঘরোয়া ক্রিকেটে এর আগেও একটি রেকর্ড গড়েছিলেন সোহান। নর্থ জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। চলতি মৌসুমে আবাহনীর হয়ে সিটি ক্লাবের বিপক্ষে ৪৯ বলের সেঞ্চুরিতে সেই রেকর্ডে ভাগ বসান মোসাদ্দেক হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
বিপিএলে দুর্নীতির অভিযোগ: আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের তির
ইংল্যান্ডে প্রথমবার হোয়াইটওয়াশ হলো পাকিস্তান
নেপালের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী বিসিবি, কিন্তু... 
সর্বশেষ খবর
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে ভায়েকানোকে হারিয়ে বার্সাকে স্পর্শ করলো রিয়াল
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত