হকি স্টেডিয়ামে মেরিনার্স সমর্থকদের হামলা

গ্রিনডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির শেষ খেলায় গোল বাধিয়েছে মেরিনার্স সমর্থকরা। শুক্রবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে একটি ফাউলকে কেন্দ্র করে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে মেরিনার্স সমর্থকরা। তারা গ্যালারির বেশকিছু চেয়ার ভাঙচুর করে এসময়।
মূলত ১৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরই ভাংচুর চালায় উগ্র সমর্থকরা।
উল্লেখ্য, হকির এই শেষ খেলায় নির্ধারিত হবে শিরোপা নির্ধারণ। আর এতে মুখোমুখি হয়েছে প্রতিদ্বন্দ্বী চারবারের চ্যাম্পিয়ন ঊষা ও প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর মেরিনার ইয়াংস।

/আরএম/এফআইআর/