আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক 
০৪ জুন ২০২৬, ১১:৫৫আপডেট : ০৪ জুন ২০২৬, ১১:৫৫

চোট পেয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের আগে এমন খবর শঙ্কা জাগিয়েছিল। তবে কয়েক দিন গড়াতেই সমর্থকদের জন্য মিলেছে সুখবর। 

ডান হাতের অনামিকায় ফ্র্যাকচার থাকলেও আগামী ১৬ জুন কানসাসে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। আলবিসেলেস্তেদের মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, চোট থাকলেও উদ্বোধনী ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন মার্টিনেজ। তবে টুর্নামেন্ট শুরুর আগের প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে।

মার্টিনেজ চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ওয়ার্ম-আপের সময়। ডান হাতের আঙুলে ব্যথা পেয়েছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।  গত বুধবার আর্জেন্টিনার অনুশীলন সেশনে মার্টিনেজকে কোনো গ্লাভস ছাড়াই কেবল এক হাত ব্যবহার করে হালকা অনুশীলন করতে দেখা গেছে। বর্তমানে তার আঙুলে স্প্লিন্ট ও ব্যান্ডেজ দেওয়া রয়েছে। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে যাবেন তিনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী