মেসির দলে ফেরার ঘোষণা

মেসিঅবশেষে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলে ফেরার ঘোষণা দিলে লিওনেল মেসি। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইএসপিএন।

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির বিপক্ষে প্যানালটি মিস করায় মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

মেসি তার বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি জানি আর্জেন্টিনার ফুটবল দলে অনেক সমস্যা আছে। আমি আর সেটি বাড়াতে চাই না।’

মেসির ফেরার ঘোষণা দিয়ে বিবৃত্তিতিনি আরও জানিয়েছেন, ‘আমি দেশের কোনও ক্ষতির কারণ হতে চাই না। আমার লক্ষ্য আমার সাধ্য মতো দেশকে সাহায্য করা।’

বিবৃতিতে আরও জানানো হয়েছে, আর্জেন্টিনার ফুটবলে অনেক কিছুর সমাধান করতে হবে। কিন্তু মাঠে খেলে সমালোচনা বাড়ার চেয়ে আমি সেটা ভেতরে থেকে করতে চাই।

বিবৃতিতে তিনি তার সব ফ্যান বা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আশা করছেন শিগগিরই তারা সমর্থকদের আনন্দ দিতে পারবেন।

/এসএনএইচ/