এমন পরিস্থিতিতে বিসিবি এর আগেও বিশেষজ্ঞ কাউকে পাঠিয়েছিল। এবার হাথুরুসিংহেকে পাঠানোর সিদ্ধান্তের ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বাংলা ট্রিবিউনকে জানান, সবকিছু বিবেচনা করেই কোচকেই উপযুক্ত মনে হয়েছে ক্রিকেট বোর্ডের।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচ এমনিতেই ছুটিতে যাচ্ছেন। ২ সেপ্টেম্বর দেশ ছেড়ে সিডনিতে পরিবারের সঙ্গে কয়েকদিন কাটিয়ে বুধবার তাসকিন-সানির সঙ্গে যোগ দেবেন। ওদের সঙ্গে একজন গার্ডিয়ান দেওয়া খুব জরুরি ছিল। কোচ থাকাতে ওদের সুবিধাই হবে। পরীক্ষার আগের দিন ওরা ইনডোরে অনুশীলন করবে। এছাড়া চেনা পরিচিত হওয়ার কারণে হাথুরুসিংহে আগে গিয়েই সব কিছু চূড়ান্ত করে ফেলতে পারবেন।’
হাথুরুসিংহের বাড়ি অস্ট্রেলিয়াতে না হলেও তাকেই তাসকিন-সানির সঙ্গে পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবিরি। দুই-দুইয়ে চার মিলে যাওয়ায় বরং সুবিধাই হয়েছে বোর্ডের। জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের এই চেয়ারম্যান।
তিনি বলেন, ‘কোচ মূলত ছুটিতে যাচ্ছেন। তিনি পরিবার নিয়ে অস্ট্রেলিয়াতেই থাকেন। তাসকিন-সানির ৩ দিন আগেই যাচ্ছেন কোচ। সেক্ষেত্রে পরীক্ষার সময় ব্রিসবেনে তাসকিন-সানির সঙ্গে থাকবেন। এর আগেও আমরা খেলোয়াড়দের সঙ্গে কোনও বিশেষজ্ঞ কাউকে না কাউকে পাঠিয়েছি।ওদের দুইজনের জন্য কোচই হচ্ছে সবচেয়ে ভালো অপশন। দুটি বিষয় এক সঙ্গে মিলেও যাওয়ার কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’
/আরআই/এফআইআর/