পদত্যাগ করেছেন শন টেইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ১৭:০৩আপডেট : ০৪ জুন ২০২৬, ১৭:০৩

এমনটা আগেই শোনা গিয়েছিল। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ শন টেট পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তা নিশ্চিত করেছে। 

বিসিবি-কে নিজের পরিস্থিতির কথা জানানোর পর, শন সংক্ষিপ্ত মেয়াদে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে, শেষ পর্যন্ত পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে পদ থেকে সরে দাঁড়ানোই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। 

বিসিবি বলছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন শন টেইট। দেশের পেস বোলিং শক্তির উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মেয়াদে,  বাংলাদেশের ক্রমবর্ধমান ও শক্তিশালী পেস আক্রমণকে আরও ধারালো করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন, যা পেসারদের সব ফরম্যাটে তাদের দক্ষতা, ধারাবাহিকতা এবং কার্যকারিতা বাড়াতে সাহায্য করেছে।

সাবেক এই অস্ট্রেলীয় ফাস্ট বোলার বাংলাদেশ জাতীয় দলের একটি সফল অধ্যায়ের অংশ ছিলেন, যেখানে তার দায়িত্ব পালনকালে দল বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ও সাফল্য অর্জন করে।

শন টেট বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা এবং একটি প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের অংশ হতে পারা অত্যন্ত গৌরবের বিষয় ছিল। এটি কোনো সহজ সিদ্ধান্ত ছিল না। আমাদের আলোচনার পুরো সময় জুড়ে বিসিবি যে সহানুভূতি ও সমর্থন দেখিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পেস বোলাররা যা অর্জন করেছে তার জন্য আমি গর্বিত এবং আমি বিশ্বাস করি তাদের সামনে একটি রোমাঞ্চকর ভবিষ্যৎ রয়েছে। আমি আগামী দিনগুলোতে দলের সাফল্য কামনা করি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী