ইংলিশদের ছুড়ে দেওয়া ৩০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান জয় পায় ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়েই। যেখানে নেতৃত্ব দেন ৭৩ বলে ৯০ রান করা সরফরাজ আহমেদ। এই ম্যাচে চতুর্থ উইকেটে রেকর্ড জুটি গড়েন শোয়েব মালিক ও সরফরাজ। শোয়েব আউট হন দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রানে।
এর আগে টস হেরে ব্যাট করে ইংল্যান্ড ৯ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে। যেখানে সর্বোচ্চ ৮৭ রান করেন ওপেনার রয়। ৭৫ রান করেন বেন স্টোকস। ইংলিশরা ইনিংসের শেষ দিকে ৬৪ রানেই হারায় ৫ উইকেট। তাতেও পুঁজি ৩০০ ছাড়াতে পারে স্বাগতিকরা।
ম্যাচ সেরা হন সরফরাজ এবং সিরিজ সেরা হন জো রুট।
/এফআইআর/