চিন্তার অবশ্য কারণ নেই। এর আগে যতবারই ইনজুরিতে পড়েছেন, ফিরেছেন লড়াই করেই। তাইতো সিরিজ শুরু হওয়ার আগেই লড়াই শুরু করেছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।
সোমবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিতে প্রথম দিনের অনুশীলন করতে না পারলেও বুধবার ঠিকই ফিরেছেন অনুশীলন ক্যাম্পে। বলও করেছেন চার ওভার। একটু কম রান আপ নিয়ে হলেও চার ওভারে তেমন কোনও সমস্যা অনুভব করেননি মাশরাফি। অনুশীলন শেষে উপস্থিত সংবাদ মাধ্যমকে জানালেম তেমনই, ‘হাল্কা একটু ব্যথা অনুভব হলেও সমস্যা নেই। গোড়ালিতে যখন চাপ পড়ে তখনই ব্যথা লাগে। শুক্রবারের আগেই আশা করি ঠিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, শনিবার নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে পপিং ক্রিজে পিছলে পরে যান মাশরাফি। মাঠেই হাল্কা চিকিৎসা নিয়ে ওই স্পেলে আরও চারটি বল শেষ করেন।
/আরআই/এফআইআর/