সেমিফাইনালে ইন্ডিপেন্ডেন্ট ও স্টেট ইউনিভার্সিটি

ইউল্যাবদশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছেছে ইন্ডিপেন্ডেন্ট ও স্টেট ইউনিভার্সিটি। সুপার এইটে গ্রীন ইউনিভার্সিটিকে ৩ উইকেটে ইন্ডিপেন্ডেন্ট ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে ৭০ রানে হারিয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি।

‍প্রতিযোগিতার সুপার এইটের দুটি ম্যাচ শুক্রবার ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। সেখানে দিনের প্রথম ম্যাচে টসে জিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ফলে গ্রীন ইউনিভার্সিটি ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০২ রান করে। জবাবে ১০৩ রানের টার্গেটে খেলতে নেমে আইইউবি ৭ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১০৩ রান সংগ্রহ করে। তানভীর (অপরাজিত) দলের পক্ষে ২৬ বলে ১৯ রান করেন ও বল হাতে ১ উইকেট নেন। ফলে ৩ উইকেটের জয় পায় আইইউবি। ম্যাচ সেরা হন আইইউবির তানভীর।  

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিকে ৭০ রানে হারিয়ে দেয় স্টেট ইউনিভার্সিটি। টসে জিতে স্টেট ইউনিভার্সিটি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্টেট ইউনিভার্সিটি ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৪ রান করে। জবাবে ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি ২ বল বাকি থাকতেই সব উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান সংগ্রহ করে। স্টেট ইউনিভার্সিটির শাকিল ৩৭ বলে ৪২ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির আজমির ২৪ বলে ৩০ রান করেন।

/এফআইআর/