প্রথম শ্রেণির মর্যাদা পেল আফগানদের ঘরোয়া ক্রিকেট

প্রথম শ্রেণির মর্যাদা পেল আফগানদের ঘরোয়া ক্রিকেটপূর্ণ সদস্য পদ ও টেস্ট স্ট্যাটাস পেতে আরও এক ধাপ এগোলো আফগানিস্তান। সেই লক্ষ্যে তাদের ঘরোয়া ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। দেশটির চারদিনের টুর্নামেন্ট ও টি-টোয়েন্টি টুর্নামেন্টকে প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।  শনিবার আইসিসির নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই পদক্ষেপ ১২ দলের টেস্ট কাঠামোর দিকে এগিয়ে যাওয়ারই ইঙ্গিত করে। যদি আইসিসির বোর্ডগুলো তাদের প্রস্তাবে অনুমোদন দেয় তাহলে ২০১৯ সাল থেকে শুরু হতে পারে ৯-৩ ফরম্যাটের দুই বছরের টেস্ট লিগ। এ প্রস্তাব অনুযায়ী শীর্ষ নয়টি টেস্ট দল তাদের মধ্যে লড়বে এবং নিচের তিন র‌্যাংকিংয়ে থাকা দলগুলোকেও মোকাবিলা করবে। এ তিনটি দলের মধ্যে জিম্বাবুয়ের সঙ্গে থাকতে পারে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। অবশ্য এটা নির্ভর করছে তাদের টেস্ট মর্যাদা পাওয়ার ওপর!

/এফআইআর/