কীর্তি গড়েই লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো প্রোটিয়ারা

258950.3ওয়ানডে সিরিজে কোনও পাত্তাই পেলো না শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার কাছে শেষ ম্যাচে ৮৮ রানে হেরে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা। এ নিয়ে টানা ১১টি ওয়ানডে জিতলো প্রোটিয়ারা। যার প্রভাব পড়বে ওয়ানডে র‌্যাংকিংয়েও!

অবশ্য টস জিতে প্রোটিয়াদেরই শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় লঙ্কানরা। সেখানে ব্যাট করে দলীয়ভাবে ২৪তম বারের মতো ৩৫০ এর উপরে রান তোলে প্রোটিয়ারা। ৬ উইকেটে করে ৩৮৪ রান। যে কোনও দলের জন্য এটি সর্বাধিক বার ঘটে যাওয়া ঘটনা। ভারত এমনটি করেছে ২৩বার।

আর সেই ম্যাচে শুরুটা আগ্রাসীভাবে করেন প্রোটিয়া ওপেনার ডি কক। তার সেঞ্চুরিতেই ওপেনিংয়ে আসে ১৮৭ রান। ৮৭ বলে ১০৯ রানের ইনিংসে ছিল ১৬টি চার। তার বিদায়ের পর বাকি আগ্রাসনের নেতৃত্ব দেন হাশিম আমলা। ১৩৪ বলে ১৫৪ রান করে বিদায় নেন। ছিল ১৫টি চার ও ৫টি ছয়।

এছাড়া প্লেসিস করেন ৪১ রান। যদিও এরপর আর সেভাবে বড় স্কোর করতে পারেননি কেউ।

লঙ্কানদের পক্ষে ৩টি উইকেট নেন সুরঙ্গ লাকমল। দুটি নেন লাহিরু মাদুশঙ্ক।

জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ৮ উইকেটে ২৯৬ রানে থামে। শুধুমাত্র গুনারত্নের সেঞ্চুরিতেই প্রতিরোধ দিতে পারে লঙ্কানরা। বাকি কোনও ব্যাটসম্যানই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেননি। অপরাজিত থাকেন ১১৪ রানে। এছাড়া তার সঙ্গে জুটি করেন পাথিরানা। তিনি অবশ্য ৫৬ রানে ফেরেন।

লঙ্কানদের ব্যাটিং ধসাতে ৪ উইকেট নেন ক্রিস মরিস। দুটি নেন পারনেল। ম্যাচ সেরা হন প্রোটিয়া তারকা হাশিম আমলা। সিরিজ সেরা হন ফাফ দু প্লেসিস।

/এফআইআর/