১৬২ রানের লক্ষ্যে খেলতে নামা পুনের শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। আর ওভারের পঞ্চম বলে প্রয়োজন ছিল এক রানের। সেই বলে ছয় মেরেই জয় নিশ্চিত করেন ক্রিস্টিয়ান। স্টোকস ৬৩ বলে অপরাজিত ছিলেন ১০৩ রানে। যেখানে ছিল ৭টি চার ও ৬টি ছয়।
এর আগে টসে হেরে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় গুজরাট। সর্বোচ্চ ৪৫ রানই আসে ম্যাককালামের ব্যাট থেকে। পুনের হয়ে তিনটি করে উইকেট নেন উনাদকাট ও ইমরান তাহির।
/এফআইআর/