শুরুতে বিকেএসপির চার নম্বর মাঠে টসে হেরে ব্যাট করে প্রাইম দোলেশ্বর। দুই তারকা মার্শাল আইয়্যুবের ৬০ ও শরিফুল্লাহর ৮২ রানের ইনিংসে ভর করে ৪৯.৫ ওভারে ২৭৬ রানের পুঁজি গড়ে দোলেশ্বর।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মোশাররফ হোসেন।
লক্ষ্যে খেলতে নামলে রূপগঞ্জের ব্যাটসম্যানরাও জবাব দেয় ব্যাট হাতে। অধিনায়ক নাঈম ৭৮, ওপেনার হাসানুজ্জামানের ৫০ আর ইয়াসির আলীর ৪৪ রানের পরেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি নাঈম ইসলামের দল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান তুলতে পারে তারা।
প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল্লাহ।
/এফআইআর/