ওয়াগনার ফিরে গেলেও অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি ফিরছেন আইপিএল থেকে। যদিও বেশ কিছু তারকা খেলতে পারছেন না আইপিএলের কারণে। সেই বিষয়টিকে সামলানোকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নিউজিল্যান্ড হেড কোচ মাইক হেসন, ‘সত্যিই বিষয়টি চ্যালেঞ্জিং, কারণ আমাদের ছেলেরা মাত্রই আইপিএল থেকে ফিরছে। পরবর্তীতে কন্ডিশন বুঝেই সময়মতো সিদ্ধান্ত নেওয়া হবে।’
অবশ্য ত্রিদেশীয় সিরিজের শুরুর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন না ওয়াগনার। ম্যাচটি ৫১ রানে জেতে নিউজিল্যান্ড। ওই ম্যাচে কিউইদের হয়ে অভিষেক হয় পেসার স্কট কাগলেইন ও সেথ র্যানসের। মিচেল স্যান্টনারও ছিলেন দুর্দান্ত ফর্মে। নিয়েছেন ৫ উইকেট। তাতেই ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৩৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
/এফআইআর/