ম্যাচ পাতিয়েছেন কোহলি-যুবরাজরা!

ind-vs-eng-2nd-odi_bef6aa20-df0d-11e6-8bc2-389d9c78b3dfচ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। অথচ গ্রুপ পর্বে এই দলটাই পাত্তা পায়নি বিরাট কোহলিদের কাছে। এমন হারের পর ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল ভারতের বিপক্ষে। এবার সেই দিকেই ইঙ্গিত করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। এমনকি সরাসরি অভিযোগের তীরে বিদ্ধ করেছেন অধিনায়ক বিরাট কোহলি ও অভিজ্ঞ যুবরাজ সিংকেও! 

সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন বিষয়ক এই প্রতিমন্ত্রী সন্দেহ নিয়েই বলেছেন, ‘যারা পুরো টুর্নামেন্ট ভালো খেলেছে সেই ক্রিকেটাররা কীভাবে ফাইনালে ভালো করতে পারলো না?’

ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। আর সেই ম্যাচেই রানের দেখা পায়নি কোহলি, যুবরাজরা। তাই বিষয়টিকে এভাবেই ব্যাখ্যা করলেন ভারতীয় এই মন্ত্রী, ‘বিরাট কোহলির মতো ক্রিকেটার- যিনি সাধারণত সেঞ্চুরি হাঁকান, এমনকি যুবরাজ অতীতে যার ব্যাট থেকে রানের বন্যা হতো- তাদের দেখে মনে হচ্ছিল হারার জন্যই খেলছেন। তাহলে কি এখানে ম্যাচ পাতানো হয়েছিল?’

শুধু অভিযোগই নয় ওই ম্যাচ নিয়ে তদন্তের কথাও বলেছেন তিনি, ‘এ নিয়ে তদন্ত হওয়া উচিত। অনিল কুম্বলে তখন কোচ ছিল। যারা অতীতে রান করতো তাদের সেদিন কী হয়েছিল? এই জন্যেই আমার মনে সন্দেহ জেগেছে। আমার মনে হয়েছে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

/এফআইআর/