দীর্ঘ দিন পর ফেরা ওপেনার ক্রিস গেইল সেভাবে আলো ছড়াতে পারেননি। নিজের ঘরের মাঠে মাত্র এক ছয় আর এক চারে বিদায় নেন ১৮ রানে। তার সঙ্গে ৩৬ রানে ক্রিজে থেকে জয় নিশ্চিত করেন মারলন স্যামুয়েলস। ক্যারিবীয়দের জয় আসে ১৮.৩ ওভারে।
এর আগে টস জিতে সফরকারী ভারতকেই ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে শুরুটাও দারুণ করেছিল ভারত। তাদের সেই শুরু দেখে চরম পরিণতির কথা হয়তো ভাবেননি কেউই! ৫.৩ ওভারেই ৬৪ ছাড়ায় কোহলিরা। যদিও এর পরেই কোহলিকে বিদায় করেন কেসরিক উইলিয়ামস। কোহলি বিদায় নেন ৩৯ রানে। এরপর ধাওয়ান ২৩ রানে ফেরেন রানআউট হয়ে। পরের ব্যাটসম্যান রিশাব পান্ত ৩৮ আর দিনেশ কার্তিক ৪৮ রান ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি। ধোনি ফেরেন মাত্র ২ রানে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে ভারত। ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন জেরোম টেলর ও কেসরিক উইলিয়ামস।
ম্যাচসেরা হন ব্যাট হাতে ঝড় তোলা এভিন লুইস।
/এফআইআর/