দিনেশের শারীরিক অবস্থার কথা জানিয়ে লঙ্কান ম্যানেজার আশঙ্কা গুরুসিংহে জানিয়েছেন, ‘দিনেশ সুস্থ হয়ে যাবে। রবিবার সকালেও সে ব্যাটিং করেছে। আসলে সে বেশ কয়েক দিন ধরেই ব্যাট করেছে।’
এদিকে প্রথম টেস্টে আঙুলে চোট পেয়ে পরের টেস্টে খেলা নিয়ে সংশয়ে আছেন লঙ্কান অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তার সবশেষ অবস্থা নিয়ে গুরুসিংহে বলেন, ‘আমাদের আসলে ওকে পর্যবেক্ষণে রাখতে হবে। আগামী কয়েকদিন ওর অবস্থা কী দাঁড়ায় সেটাও দেখতে হবে। কারণ ওর আঙুল কিছুটা ফুলে গেছে। ওর অবস্থা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখবো।’
দিনেশ চান্ডিমাল না থাকায় গলে অভিষেক হয়েছিল দানুশকা গুনাথিলাকার। দ্বিতীয় টেস্টে চান্ডিমাল ফেরায় তাকে আর রাখা হচ্ছে না। তখন কুশল মেন্ডিসকে ব্যাট করতে হবে ৩ নম্বরে। গলে ৪ নম্বরে ব্যাট করেছিলেন গুনাথিলাকার জন্যে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ আগস্ট।
/এফআইআর/