এর আগে শাহরিয়ার খান তিন বছর ছিলেন চেয়ারম্যান। মেয়াদ শেষের পর ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণে পদে না থাকার পক্ষেই মত দেন তিনি। ৮৩ বছর বয়সী এই সংগঠকের সরে যাওয়ার পর থেকেই নাজাম শেঠি ছিলেন আলোচনায়।
যদিও শেঠির প্রথমবার দায়িত্ব পাওয়ার সময়টি ছিল ঝামেলাপূর্ণ! ২০১৩ সালের মে মাসে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে পিসিবির চেয়ারম্যান হন জাকা আশরাফ। এরপর জাকা আশরাফের সঙ্গেই এ নিয়ে একপ্রকার আইনি যুদ্ধে লিপ্ত ছিলেন নাজাম শেঠি। যা শেষ হয় ২০১৪ সালে। এরপর দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হন শেঠি। ৬৯ বছর বয়সী এই সাংবাদিক পাঞ্জাব প্রদেশের তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন এক সময়। তার প্রভাবেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু হয় পাকিস্তানে। ক্রিকইনফো
/এফআইআর/