পাল্লেকেলেতে এমন অঘটনের শিকার হন লঙ্কান টেস্ট অধিনায়ক। ২৫ রানে ব্যাট করার সময় হার্দিক পান্ডিয়ার বাউন্সারে বল গিয়ে লাগে তার গ্লাভসে। সেই আঘাতেই কাবু হয়ে যান। অবশ্য আঘাতের পরেও ৭১ বলে ৩৬ রান করেন। অবস্থা ভালো না হওয়াতে বিশেষজ্ঞ দেখাতে হচ্ছে চান্ডিমালকে। চোট থেকে সুস্থ হয়ে ফিরতে কতদিন লাগবে সেটা নির্ণয় করা হবে এর পরেই।
এর আগে ভারতের বিপক্ষে খেলার আগে চোটের খাতায় নাম লিখিয়েছেন আসেলা গুনারত্নে ও নুয়ান প্রদীপ। সিরিজ চলাকালে একইভাবে ছিটকে যান দানুশকা গুনাথিলাকা।
আঙুলের চোট এবারই নতুন নয় চান্ডিমালের। গত বছরের অক্টোবর-নভেম্বরে একই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ছিটকে গিয়েছিলেন।