এমনকি এ ঘটনায় শক্তিশালী তদন্ত কমিটি গঠন করার করার কথাও জানিয়েছে বিসিবি। ওই কমিটি তদন্ত করে বের করবে এমন শক্ত নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কীভাবে বাসে পাথর ছুড়ে মারার মতো ঘটনা ঘটেছে?
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ম্যানেজমেন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয়েছে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে হোটেল থেকে স্টেডিয়ামের আসার রুটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট বিসিবির এমন উদ্যোগে আশস্ত হয়েছে বলেই উল্লেখ করেছে বিসিবি।