এছাড়া আরও কিছু কীর্তি গড়া হয়ে গেছে অসি এই অফ স্পিনারের। সেগুলো হলো-
১. দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন লিওন। নিয়েছেন ২২ উইকেট। তার সঙ্গেই আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। সবার উপরে রয়েছেন রঙ্গনা হেরাথ (২৩)।
২. ১১০ বছরের অসি ইতিহাসেও নামটা জ্বল জ্বল করছে লায়নের। টেস্টে এই সময়ে আর কেউই দুটি টেস্টে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েননি।
৩. পঞ্জিকা বর্ষেও এগিয়ে লিওন। এক পঞ্জিকা বর্ষে সর্বাধিক ৪৬ উইকেট নিয়েছেন। অতিক্রম করেছেন রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকে। দুজনেই নিয়েছেন ৪৪ উইকেট।
৪. এর আগে সবশেষ ২০০৪ সালে সিরিজে টানা দুইবার ৫ উইকেট শিকারের কীর্তি দেখেছিল অস্ট্রেলিয়া। শেন ওয়ার্নের কাছ থেকেই এসেছিল এমন কীর্তি। এবার সেটি করে দেখালেন নাথান লিওন।