আমলার হাফসেঞ্চুরি

আমলার হাফসেঞ্চুরি সেঞ্চুরি তুলতে পারেননি মারক্রাম। তবে ব্যর্থ হননি আরেক ওপেনার ডিন এলগার। টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন ডিন এলগার। বাংলাদেশের বিপক্ষে অবশ্য এটাই প্রথম শতক তার। ২০১২ সালে টেস্ট আঙিনায় পা রাখা দক্ষিণ আফ্রিকান এই ওপেনারের ব্যাটে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। সমান তালে খেলছেন হাশিম আমলাও। তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ব্যাট করছেন ৫৯ রানে। এলগার ব্যাট করছেন ১২০ রানে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ২৮২ রান।

সেঞ্চুরি পেলেও চরম হতাশ মুখে মাইলফলকটা উদযাপন করেন এলগার। কেননা সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তেই তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান ৯৭ রানে ব্যাট করতে থাকা ওপেনার এইডেন মারক্রাম। তার আউটের পরপরই সেঞ্চুরি তুলে নেন এলগার।
মারক্রাম বিদায় নেওয়ার আগে অভিষেকে পাচ্ছিলেন সেঞ্চুরির সুবাস। ৯৭ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি থেকে দূরে ছিলেন মাত্র ৩ রান দূরে। দুর্ভাগ্যজনক রান আউটে ফিরে যান তিনি। তাতে বাংলাদেশ পায় পচেফস্ট্রুম টেস্টের প্রথম উইকেট।
মারক্রাম যখন বিদায় নেন তখন ৯৯ রানে ব্যাট করছিলেন ডিন এলগার। তার সেঞ্চুরি উদযাপনটা একটু আগেভাগে করাতেই হয়তো মারক্রাম অর্ধেক ক্রিজ পার হয়ে গিয়েছিলেন রান নিতে। কিন্তু অফ সাইডে বল ঢেলে দিয়ে ক্রিস ছেড়ে রানের জন্য বের হলেও এলগার বুঝতে পারলেন ঝুঁকি হয়ে যাবে রান নিলে। তাই ‘না’ ইঙ্গিত করলেন মারক্রামকে। যদিও দেরি হয়ে গিয়েছিল অনেক, অভিষিক্ত এই ব্যাটস্যমান অর্ধেক ক্রিজ পার হয়ে গিয়েছিলেন ততক্ষণে। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে মুমিনুল হকের ছুড়ে মারা বল ধরে স্টাম্প ভাঙতে কোনও অসুবিধাই হয়নি বোলার মেহেদী হাসান মিরাজের।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি:
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম