পচেফস্ট্রুমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ত্রাস ছড়িয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মরকেল। যদিও প্রথম টেস্টের শেষ দিনে তিনি মাঠে নামতে পারেননি চোটের কারণে। চতুর্থ দিনের শেষে শুরুর দিকে দ্রুত দুটি উইকেটও তুলে নেন মরকেল। আর সেই পেসারই এই দিনের ষষ্ঠ ওভারে চোটের কারণে মাঠ ছেড়ে যান।
এ প্রসঙ্গে প্রোটিয়াদের টিম ম্যানেজার ডা. মোহাম্মদ মুসাজে বলেন, ‘বুকের বাম পাশে ব্যথার কথা বলেছিল মরকেল। এরপরে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। স্ক্যান শেষে দেখা গেছে ওর গ্রেড-২ মাত্রার চোট ধরা পড়েছে। যাতে সুস্থ হতে সময় লাগবে ৪ থেকে ৬ সপ্তাহ।’
দ্বিতীয় টেস্টে শুরুর আগে এই স্কোয়াড মঙ্গলবারই ব্লুমফন্টেইন রওয়ানা হবে।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম