দ্বিতীয় টেস্টে নেই তামিম

দ্বিতীয় টেস্টে নেই তামিম চোটটা প্রস্তুতি ম্যাচেই পেয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। বাম পায়ের পেশিতে ছিল গ্রেড ওয়ান টিয়ার। আর সেই চোটই কাল হলো দ্বিতীয় টেস্টে। দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ওপেনার। এছাড়া সংশয় রয়েছে ওয়ানডে সিরিজি খেলা নিয়েও।

বিসিবি সূত্রে জানা গেছে, পুরনো চোট নিয়েই প্রথম টেস্টে ফিল্ডিং করেছিলেন। ফের একই জায়গায় ব্যথা পেলে অস্বস্তির কথা জানান ম্যানেজমেন্টকে। এরপর স্থানীয়ভাবে চিকিৎসক দেখানো হলে চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পুরোপুরি বিশ্রাম নিলে হয়তো দেখা যেতে পারে ওয়ানডে সিরিজে। তবে এই সম্ভাবনা শতভাগ নয়! পচেফস্ট্রুমের স্থানীয় চিকিৎসক জানিয়েছেন কম করে হলেও ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তামিমকে। এই অবস্থায় সৌম্যকে দেখা যেতে পারে দ্বিতীয় টেস্টে।

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম