রাজশাহীতে মেয়েদের হ্যান্ডবলে চ্যাম্পিয়ন নওগাঁ

নওগাঁ চ্যাম্পিয়নআন্তঃজেলা মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা।  রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনাল খেলায় নওগাঁ ১৮-৫ গোলে স্বাগতিক রাজশাহী জেলাকে পরাজিত করে।

এদিন খেলার প্রথমার্ধে বিজয়ী দল শুরুতে ৭-৩ গোলে এগিয়ে ছিল।  এর আগে, প্রথম সেমিফাইনালে রাজশাহী ১৬-২ গোলে নাটোরকে এবং দ্বিতীয় সেমিফাইনালে নওগাঁ জেলা ১২-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। 

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিউস সামস প্যাডী। এ সময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল ও বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আলম রোজী উপস্থিত ছিলেন।