অবশ্য চোটটা পেয়েছিলেন দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন। ১৭তম ওভারে মাত্র তিনটি ডেলিভারি দেওয়ার পরেই ব্যথায় আর ওভার শেষ করতে পারেননি। চলে যান সাজঘরে।
চোট নিয়ে স্বস্তি পাচ্ছিলেন না বলে দ্বিতীয় দিনে বল করেছিলেন মাত্র ২ ওভার। এই চোট থেকে সুস্থ হতে সময় লাগবে তিন সপ্তাহ। চলমান টেস্টে বোলিং করতে না পারলেও চাইলে ব্যাট করবেন আমির। ওয়ানডেতে আমিরের বদলি ঘোষণা করা হবে শিগগিরই।