শুক্রবার পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়েছে। টার্কিশ ইন্টারন্যাশনাল হোপ স্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন বান্ডো ডিজাইন ৩-০ গোলে থেরাপ বিডিকে পরাজিত করে। আইটিএইচএস ও মির গ্রুপের খেলা ১-১ গোলে ড্র হয়। এছাড়া কমফিট কম্পোজিট নিট ৩-০ গোলে বঙ্গো বিডিকে পরাজিত করে। টুর্নামেন্টের প্রথম দিনের শেষ খেলায় নিও জিপারের সঙ্গে সিটি ব্যাংক গোল শূন্য ড্র করে।
মির ফুটবল ফিয়েস্তা টুর্নামেন্টের এবারের আসরে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ট্রেন্ডজ ফ্যাশন হাউস ও সিটি ব্যাংক। টুর্নামেন্টের আয়োজনে রয়েছে লিও এন্টারটেইনমেন্ট, বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ভিনা মিল্ক। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পেপার বাংলা ট্রিবিউন এবং রেডিও পার্টনার রেডিও স্বাধীন।