আইসিসি এই মাসেই অনুমোদন করেছে ওয়ানডে লিগ। যা শুরু হবে ২০১৯ সাল থেকে। এই লিগ থেকে সেরা দশ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপ।
ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে পাপুয়া নিউ গিনি থেকে ২ পয়েন্ট ব্যবধানে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। যার চূড়ান্ত রাউন্ডের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এই অবস্থায় ওয়ানডে লিগ খেলার প্রত্যাশায় উচ্ছ্বসিত নেদারল্যান্ডস কোচ রায়ান ক্যাম্পবেল, ‘আমার মনে হয় আইসিসি চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে। যা ছোট দেশগুলোকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে।’
এক সময় সহযোগী দেশগুলোর মাঝে শক্তির দিক থেকে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। খেলেছে টানা তিন বিশ্বকাপে-২০০৩, ২০০৭ ও ২০১১। তারপরে ২০১১-১৩ ওয়ার্ল্ড ক্রিকেট লিগের চ্যাম্পিয়নশিপে তাদের সেই ধারায় ছেদ টেনে দেয় আফগানিস্তান। মাত্র এক পয়েন্টের জন্য টেবিলে ডাচদের স্থান হয় তাদের পরে। ফলে তারা হারায় বিশ্বকাপ খেলার সুযোগটাও। এরপর কোয়ালিফায়ারে কেনিয়ার কাছে বাজেভাবে হারের পর তুলে নেওয়া হয় তাদের ওয়ানডে স্ট্যাটাস!