অভিষেক হাফসেঞ্চুরি তুলে ফেলেছেন ব্যানক্রফট (৫১)। এছাড়া ওয়ার্নারও হাফসেঞ্চুরি করে ব্যাট করছেন ৬০ রানে। শেষ দিনে প্রয়োজন ৫৬ রান।
চতুর্থ দিন চা বিরতির সময়েই পুনরায় দাপট দেখানোটা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ২ উইকেটে ৩৩ রান করা ইংল্যান্ড এদিন গুটিয়ে যায় ১৯৫ রানে! তাতে ইংল্যান্ডের লিড দাঁড়ায় ১৬৯ রান।
পেস আক্রমণের সঙ্গী মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স চার উইকেট নিয়ে লেজ ছেঁটে দেন মাত্র ১৭ বলে ১০ রানের বিনিময়ে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ দিয়েছেন অধিনায়ক জো রুট ৫১, মঈন আলী ৪০ ও জনি বেয়ারস্টো ৪২। এছাড়া আর কেউই স্বাগতিকদের বোলিংয়ে থিতু হতে পারেননি সেভাবে।
অস্ট্রেলিয়ার হয়ে এই ইনিংসে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। একটি নেন প্যাট কামিন্স।