অথচ গত ২৬ সেপ্টেম্বর একজনকে শারীরিকভাবে আঘাত করার দায়ে জেলে যেতে হয়েছিল এই স্টোকসকে! তেমন কাণ্ডের পরেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপ? ইসিবি অবশ্য জানিয়ে দিল অ্যাশেজ খেলতে নয়, নিউজিল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সফর করছেন বেন স্টোকস।
অবশ্য গুজব ছড়ানোর কারণ আরও আছে। ইসিবি স্টোকসের এই সফরকে অবকাশ হিসেবে দেখলেও বোর্ড সূত্র জানাচ্ছে নিউজিল্যান্ডে ঘরোয়া ক্রিকেট খেলতেই সেখানে যাচ্ছেন তিনি! আর এ নিয়ে একটি এনওসি (অনাপত্তি পত্র) নিয়ে গেছেন। জাতীয় দলে আপাতত খেলতে না পারা এই তারকা খেলায় ফিরতে পারেন আগামী রবিবার। কেন্টারবুরির হয়ে দেখা যেতে পারে বেন স্টোকসকে! সেখানে কিছু ম্যাচ খেলার পর স্টোকস অ্যাশেজে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়!