নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোহলি। দিল্লিতে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তার অবদান ২৪৩ রান। টেস্ট ক্রিকেটে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান এখন তিনি। আগের পাঁচজন হলেন- ওয়ালি হ্যামন্ড, ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক, বিনোদ কাম্বলি এবং কুমার সাঙ্গাকারা। এর মধ্যে হ্যামন্ড দুবার গড়েছেন এমন কীর্তি।
একটা কীর্তিতে অবশ্য কোহলি ছাড়িয়ে গেছেন সবাইকে। তিনি এখন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির মালিক। মাত্র ৩২তম টেস্টে ভারতকে নেতৃত্ব দিতে নেমে ছয়টি ডাবল সেঞ্চুরি করলেন কোহলি। পাঁচটি ডাবল সেঞ্চুরি নিয়ে তার পেছনে আছেন ব্রায়ান লারা। ব্র্যাডম্যান, ক্লার্ক এবং গ্রায়েম স্মিথের অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির সংখ্যা চারটি।
অধিনায়কদের ডাবল সেঞ্চুরি
অধিনায়ক | ম্যাচ | ইনিংস | ডাবল সেঞ্চুরি |
বিরাট কোহলি | ৩২ | ৫০ | ৬ |
ব্রায়ান লারা | ৪৭ | ৮৫ | ৫ |
ডন ব্র্যাডম্যান | ২৪ | ৩৮ | ৪ |
গ্রায়েম স্মিথ | ১০৯ | ১৯৩ | ৪ |
মাইকেল ক্লার্ক | ৪৭ | ৮৬ | ৪ |
এক নজরে কোহলির টেস্ট ক্যারিয়ার
মৌসুম | ম্যাচ | ইনিংস | সেঞ্চুরি | ডাবল সেঞ্চুরি |
২০১১-১৫ | ৪১ | ৭২ | ১১ | ০ |
২০১৬- চলমান | ২২ | ৩৩ | ৯ | ৬ |