ইনিংসে হারলো ক্যারিবীয়রা

রোস্টন চেজকে ফেরানোর পর ওয়াগনারের উল্লাসপ্রথম ইনিংসে ১৩৪ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিউইদের ৫২০ রানে ইনিংস ঘোষণার জবাবটা ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছিল সফরকারীরা। তাতে যে ভিন্ন কিছুর আভাস ছিল তার প্রমাণ দিয়েছিলেন ওপেনার ব্র্যাথওয়েট ও হেটমেয়ার। কিন্তু চতুর্থ দিন এসে সেই প্রতিরোধের দেয়ালটা আর লম্বা করতে দেননি কিউই পেসাররা। দ্বিতীয় ইনিংসে তাদের ৩১৯ রানে অলআউট করে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানের ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

আগের দিন ৭৯ রানে ক্রিজে থাকা ব্র্যাথওয়েট এদিনও সাবধানি থাকার চেষ্টা করেছিলেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকেই। ৯১ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে স্যান্টনার লেগ বিফোরের ফাঁদে ফেললে সাজঘরে ফিরতে হয় ক্যারিবীয় ওপেনারকে।

এরপর বাকিরাও খুব বেশি লম্বা সময় থিতু হতে পারেননি। শাই হোপকে ৩৭ রানে বোল্ট তালুবন্দি করালে সেভাবে আর প্রতিরোধ দিতে দেখা যায়নি কাউকে। রোস্টন চেজ ১৮ ও অ্যাম্ব্রিস ১৮ রানে কিছুক্ষণ চেষ্টা করেছিলেন বুক চিতিয়ে লড়াই করতে। কিন্তু হ্যানরি ও গ্র্যান্ডহোম তাদের ফেরালে আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ হয় প্রতিরোধ।

কিউইদের পক্ষে ২৪ রানে ৫৭ রানে তিনটি উইকেট নেন ম্যাট হ্যানরি। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নিল ওয়াগনার। একটি নেন মিচেল স্যান্টনার। ম্যাচসেরা হন নিল ওয়াগনার।