সোমবার সফরের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তাতে প্রথমবারের মতো কেনসিংটন ওভালে টেস্ট খেলবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে তিন টেস্ট খেলার আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল। বাকি দুটি টেস্টের ভেন্যু হলো- কুইন্স পার্ক ওভাল ও ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড।
ভবিষ্যৎ সফর সূচিতে অনেক দিন ধরেই ঝুলে ছিল এই সফর। তাই ২০০৮ সালের পর সেখানে সফর করতে যাচ্ছে শ্রীলঙ্কা। সবশেষ সিরিজে তাদের ফল ছিল ১-১ সমতা। যদিও সেবার প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জেতার স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা।
এর আগে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের অক্টোবরে ক্যারিবীয়দের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সোবার্স-টিসেরা ট্রফি ঘরে তুলেছিল লঙ্কানরা।
সফর-সূচি
প্রস্তুতি ম্যাচ- মে ৩০- জুন ১
প্রথম টেস্ট- জুন ৬-১০
দ্বিতীয় টেস্ট- জুন ১৪-১৮
তৃতীয় টেস্ট- জুন ২৩-২৭