এর আগে সহযোগী হিসেবে বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারত ছিল সহযোগী আয়োজক। এবারই প্রথম এককভাবে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করবে তারা। সোমবার তাদের বিশেষ সভা শেষে এমন সিদ্ধান্তের কথাই জানানো হয়।
এদিকে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের সঙ্গে অভিষেক টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোপূর্বে বাংলাদেশের সঙ্গেও অভিষেক টেস্ট খেলেছিল দেশটি।
আইসিসির সভায় আরও একটি আশ্চর্যজনক পদক্ষেপের মধ্যে রয়েছে নতুন ফরম্যাটে ভারতের এফটিপি প্রস্তাব। যা সর্বসম্মতিক্রমে গ্রহণও করেছে আইসিসি। যাতে কিনা ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গেই বেশি বেশি টেস্ট খেলার কথা জানিয়েছে! ফলে আগের তিন মোড়লের জায়গায় এবার প্রভাব খাটাবে চার মোড়ল!
অবশ্য এর পেছনে রয়েছে আইসিসি প্রস্তাবিত আর্থিক মডেল। আইসিসির আগের পরিকল্পনায় খুশি ছিল না ভারত। নানাভাবে চেষ্টাও করেছিল তারা। শেষ পর্যন্ত তা না হওয়ায় এবার সম্প্রচার স্বত্ব দিয়ে আরও অর্থ উপার্জনে নতুন ফন্দি আঁটলো ভারতীয় ক্রিকেট বোর্ড!