বুধবার বিকালে ড.মযহারুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে শাহজাহাদপুর পৌরশহরের শক্তিপুর নুরজাহান ভবনে এই সংবর্ধনা দেওয়া হয় আঁখিকে। একই সঙ্গে তার বাবা-মা কোচ মুনসুর রহমানকেও সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আব্দুর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক। এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম.পি চয়ন ইসলাম, অ্যাডভোকেট মশিউর রহমান, শাহজাদপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম আলীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগদ ১ লাখ টাকা, বুট, জার্সি, বই ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী আঁখির হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আর সেখানে গোল্টেন বুট জেতেন শাহজাদপুরের মেয়ে আঁখি খাতুন।