মালিঙ্গার ভিত্তি মূল্য ছিল এক কোটি রুপি। বার বার নিলামে ডাকলেও কোনও ফ্র্যাঞ্চাইজি সাড়া দেননি তার নামে। একইভাবে অবিক্রিত থেকেছেন দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল, ডেল স্টেইন ও হাশিম আমলা!
ভারতীয় ইশান্ত শর্মাকেও কেনার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। এমন তালিকায় রয়েছেন নিউজিল্যান্ড তারকা মার্টিন গাপটিলও!
ইংলিশ তারকাদের মাঝে এই তালিকায় রয়েছেন অধিনায়ক জো রুট, জনি বেয়ারস্টো ও এয়োইন মরগান। এই তালিকায় আরও আছেন থিসারা পেরেরা, টম ল্যাথাম, নাথান লায়ন ও অ্যালেক্স হ্যালসের মতো তারকা ক্রিকেটার।
বিদেশি উল্লেখযোগ্য তারকাদের মাঝে দল পাননি যারা-
কাইল অ্যাবট, কেসরিক উইলয়ামস, ডেভিড ওয়াইস, ঝাই রিচার্ডসন, ম্যাট হ্যানরি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ডেভিড উইলি, রোভম্যান পাওয়েল, জন হ্যাস্টিংস, অ্যাস্টন অ্যাগার, এইডেন মারক্রাম, নিকোলাস পুরান, নিরোশান ডিকবিলা, লেন্ডল সিমন্স, জেমস ফকনার, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রি, ।